হ্যাকার গ্রুপটি দাবি করেছে, কয়েক সপ্তাহ আগে লিঙ্কডইন অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর হ্যাকার যে পাসওয়ার্ডগুলো ডার্ক ওয়েবে ছেড়েছিল, তা কাজে লাগিয়ে এ হ্যাক করা হয়েছে।
ওই হ্যাকার গ্রুপটির টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।
হ্যাকার গ্রুপটি জাকারবার্গের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকের দাবি করলেও ফেসবুক কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে।
ফেসবুকের একজন মুখপাত্র বলেছেন, ফেসবুক সিস্টেম বা অ্যাকাউন্টে কোনো হামলা চালানো হয়নি। জাকারবার্গের যে অ্যাকাউন্টগুলো হাতিয়ে নেওয়া হয়েছিল, তা আবার সুরক্ষিত করা হয়েছে।
হ্যাকিং নিয়ে অবশ্য ফেসবুক কর্তৃপক্ষও সমালোচনার মুখে রয়েছে। অনেকেই অভিযোগ করছেন, গোপনে ব্যবহারকারীদের চ্যাট রেকর্ড ও স্ক্যান করে রাখছে ফেসবুক। ফেসবুকের পছন্দানুযায়ী নিউজফিড বা বিজ্ঞাপন দেখাতে তারা স্মার্টফোনের মাইক্রোফোন হ্যাক করছে। ফেসবুক অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
সম্প্রতি লিঙ্কডইন কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইট হ্যাকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে, প্রায় ১১ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর ইউজার নেম ও পাসওয়ার্ড চুরি হয়েছে। যাদের পাসওয়ার্ড চুরি হয়েছে, তাদের পাসওয়ার্ড রিসেট করার প্রক্রিয়াটি নিয়ে কাজ চলছে। যেসব অ্যাকাউন্টের ওপর প্রভাব পড়ছে, সেগুলো অচল করে দিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

No comments:
Post a Comment