সোমবার দুপুর ১২টার দিকে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এই আমন্ত্রণ কার্ড গ্রহণ করেন দলটির উপকমিটির সদস্য মৃনাল কান্তি।
বিএনপির প্রতিনিধিদলে আরও ছিলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক আকন্দ কুদ্দুসুর রহমান, সহদফতর সম্পাদক আসাদুল করিম শাহীন।
বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স যুগান্তরকে বলেন, 'বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো ইফতারের আমন্ত্রণপত্র পৌঁছে দেয়া হয়েছে। এটি মৃনাল কান্তি গ্রহণ করেছেন।'
উল্লেখ্য, আগামী ১১ জুন রাজনীতিবিদদের সম্মানে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির ৪ নং হলে এই ইফতারের আয়োজন করেছে বিএনপি।

No comments:
Post a Comment