Monday, June 6, 2016
বাংলাদেশের ভারত সফর অনিশ্চিত
শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত খালেদার
সোমবার দুপুর ১২টার দিকে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এই আমন্ত্রণ কার্ড গ্রহণ করেন দলটির উপকমিটির সদস্য মৃনাল কান্তি।
বিএনপির প্রতিনিধিদলে আরও ছিলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক আকন্দ কুদ্দুসুর রহমান, সহদফতর সম্পাদক আসাদুল করিম শাহীন।
বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স যুগান্তরকে বলেন, 'বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো ইফতারের আমন্ত্রণপত্র পৌঁছে দেয়া হয়েছে। এটি মৃনাল কান্তি গ্রহণ করেছেন।'
উল্লেখ্য, আগামী ১১ জুন রাজনীতিবিদদের সম্মানে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির ৪ নং হলে এই ইফতারের আয়োজন করেছে বিএনপি।
জাকারবার্গের অ্যাকাউন্ট হ্যাকড!
হ্যাকার গ্রুপটি দাবি করেছে, কয়েক সপ্তাহ আগে লিঙ্কডইন অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর হ্যাকার যে পাসওয়ার্ডগুলো ডার্ক ওয়েবে ছেড়েছিল, তা কাজে লাগিয়ে এ হ্যাক করা হয়েছে।
ওই হ্যাকার গ্রুপটির টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।
হ্যাকার গ্রুপটি জাকারবার্গের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকের দাবি করলেও ফেসবুক কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে।
ফেসবুকের একজন মুখপাত্র বলেছেন, ফেসবুক সিস্টেম বা অ্যাকাউন্টে কোনো হামলা চালানো হয়নি। জাকারবার্গের যে অ্যাকাউন্টগুলো হাতিয়ে নেওয়া হয়েছিল, তা আবার সুরক্ষিত করা হয়েছে।
হ্যাকিং নিয়ে অবশ্য ফেসবুক কর্তৃপক্ষও সমালোচনার মুখে রয়েছে। অনেকেই অভিযোগ করছেন, গোপনে ব্যবহারকারীদের চ্যাট রেকর্ড ও স্ক্যান করে রাখছে ফেসবুক। ফেসবুকের পছন্দানুযায়ী নিউজফিড বা বিজ্ঞাপন দেখাতে তারা স্মার্টফোনের মাইক্রোফোন হ্যাক করছে। ফেসবুক অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
সম্প্রতি লিঙ্কডইন কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইট হ্যাকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে, প্রায় ১১ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর ইউজার নেম ও পাসওয়ার্ড চুরি হয়েছে। যাদের পাসওয়ার্ড চুরি হয়েছে, তাদের পাসওয়ার্ড রিসেট করার প্রক্রিয়াটি নিয়ে কাজ চলছে। যেসব অ্যাকাউন্টের ওপর প্রভাব পড়ছে, সেগুলো অচল করে দিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Monday, May 23, 2016
ফুটবল খেলতে ভারতে আসছেন জেমস বন্ড
জুন মাসের ১১ তারিখে দিল্লিতে বলিউডের তারকা এবং রাজনীতিবিদদের নিয়ে একটি ফুটবল ম্যাচ হওয়ার কথা। সেখানেই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেমস বন্ড ড্যানিয়েল ক্রেগ। পাশাপাশি, গোলের নেশায় মাঠেও নামবেন।
বলিউডের টিমে থাকার কথা রণবীর কাপুর, অভিষেক বচ্চন, অর্জুন কাপুর, সিদ্ধার্থ মলহোত্রা, ডিনো মারিয়া, আদিত্য রায় কাপুরদের।
রাজনীতিকদের মধ্যে বাবুল সুপ্রিয়, মনোজ তিওয়ারির খেলার কথা। ওই দিন মাঠে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাতিসংঘের মহাসচিব বান কি মুন।
- See more at: http://www.dailynayadiganta.com/detail/news/121312#sthash.6nvfw7dB.dpuf
তামিমের নতুন রেকর্ড
ইনিংসের ১৮তম ওভারে পাকিস্তানের সাঈদ আনোয়ার জুনিয়রের বলবাউন্ডারি হাঁকিয়ে রেকর্ড বুকে নিজের নাম লিখান তামিম। তবে একই দিনে এ রেকর্ড গড়ার হাতছানি ছিল মোহামেডানের অধিনায়ক মুশফিকুর রহিমেরও। রানের খাতা খোলার আগেই রুবেলের বলে সাজঘরে ফিরেন মোহামেডানের অধিনায়ক।
লিস্ট ‘এ’ ম্যাচে বাংলাদেশের শীর্ষ পাঁচ ব্যাটসম্যান
তামিম ইকবাল ৬০১৭ রান
মুশফিকুর রহিম ৫৯০৩ রান
সাকিব আল হাসান ৫২৭৬ রান
মাহমুদউল্লাহ রিয়াদ ৫০৮০ রান
মোহাম্মদ আশরাফুল ৪৬৭১ রান
ভিয়েতনামের কাছে অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র
ভিয়েতনামের কাছে অস্ত্র বিক্রির ওপর যে মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে, মি. ওবামার সফরের সময় সেটি প্রত্যাহার করার ঘোষণা আসবে এমন একটি প্রত্যাশা ছিল ভিয়েতনাম সরকারের।
সেই প্রত্যাশায় সাড়া দিয়েই এ ঘোষণা দিলেন মি. ওবামা।
হ্যানয়ে দেশটির ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে এক সময়ের বৈরি দুটি দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে নানান বিষয়ে সহযোগিতার হার বাড়ছে বলে উল্লেখ করে সেটিকে আরো এগিয়ে নেবার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট।
Sunday, May 15, 2016
সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু : ক্ষতিপুরণ দিতে হাইকোর্টের রুল
আজ রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো: ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি গ্রহণ করে এ আদেশ দেন।
একই সাথে আদালত আগামী ৩০ অক্টোবরের মধ্যে বিঅইডব্লিউটিএ’র সারা দেশে কতগুলো ঢাকনাবিহীন সেপটিক ট্যাং, পাইপ, কুপ, নলকুপ আছে সেগুলোর একটি তালিকা আদালতের কাছে জমা দিতে বলেছেন।
এছাড়া আগামী চার সপ্তাহের মধ্যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট সচিব, বিআই ডব্লিউটিএ’র চেয়ারম্যান, ডেপুটি ডিরেক্টর, চাঁদপুরের পুলিশ সুপার (এসপি), সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট আবেদনের পক্ষে অদালতে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নী জেনারেল মোতাহার হোসেন সাজু।
গত ২৩ ফেব্রুয়ারী শিশু আসমা আক্তার পাখি চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকার একটি খেলার মাঠে খেলতে গিয়ে বিআইডব্লিউটিএ’র বাথরুমের ঢাকনাবিহীন সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন বিষয়টি নজরে এনে হাইকোর্টে ১৩ মে রিট অবেদন করেন। এ রিটের প্রাথমিক শুনানি করে অদালত এ আদেশ দেন।
এ বিষয়ে রিটকারী আইনজীবী আব্দুল হালিম বলেন, এ ঘটনায় অমরা প্রথমে বিবাদীকে একটি লিগ্যাল নোটিশ প্রেরণ করি, যথাযথ জবাব না দেয়ায় অমরা উচ্চ অদালতে রিট আবেদন করি। শুনানি শেষে অদালত এ আদেশ দেন।
Subscribe to:
Posts (Atom)
