Sunday, May 15, 2016

সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু : ক্ষতিপুরণ দিতে হাইকোর্টের রুল



চাঁদপুরে সেপটিক ট্যাংকে পড়ে শিশু মৃত্যুর ঘটনায় বিআইডব্লিউটিএ’র নিষ্ক্রিয়তা, ব্যর্থতা ও অবহেলাকে কেন অবৈধ ঘোষণা করা হবেনা তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সাথে রুলে নিহতের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ কেন দেয়া হবে না তাও জানতে চেয়েছেন আদালত।
আজ রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো: ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি গ্রহণ করে এ আদেশ দেন।
একই সাথে আদালত আগামী ৩০ অক্টোবরের মধ্যে বিঅইডব্লিউটিএ’র সারা দেশে কতগুলো ঢাকনাবিহীন সেপটিক ট্যাং, পাইপ, কুপ, নলকুপ আছে সেগুলোর একটি তালিকা আদালতের কাছে জমা দিতে বলেছেন।
এছাড়া আগামী চার সপ্তাহের মধ্যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট সচিব, বিআই ডব্লিউটিএ’র চেয়ারম্যান, ডেপুটি ডিরেক্টর, চাঁদপুরের পুলিশ সুপার (এসপি), সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট আবেদনের পক্ষে অদালতে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নী জেনারেল মোতাহার হোসেন সাজু।
গত ২৩ ফেব্রুয়ারী শিশু আসমা আক্তার পাখি চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকার একটি খেলার মাঠে খেলতে গিয়ে বিআইডব্লিউটিএ’র বাথরুমের ঢাকনাবিহীন সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন বিষয়টি নজরে এনে হাইকোর্টে ১৩ মে রিট অবেদন করেন। এ রিটের প্রাথমিক শুনানি করে অদালত এ আদেশ দেন।
এ বিষয়ে রিটকারী আইনজীবী আব্দুল হালিম বলেন, এ ঘটনায় অমরা প্রথমে বিবাদীকে একটি লিগ্যাল নোটিশ প্রেরণ করি, যথাযথ জবাব না দেয়ায় অমরা উচ্চ অদালতে রিট আবেদন করি। শুনানি শেষে অদালত এ আদেশ দেন।

No comments:

Post a Comment