আহতরা হলেন- ঢাকা মহানগর শ্রমিক দলের দপ্তর সম্পাদক ও ধানমন্ডি থানার শ্রমিক দলের সেক্রেটারি আবু কায়সার ভূঁইয়া (৪০) এবং ঢাকা মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও ধানমন্ডি থানার শ্রমিক দলের সহসভাপতি বাবুল সরদার (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আসর নামাজের পর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের নিচে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও শ্রমিক দলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাফরুল হাসানের রোগ মুক্তি কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ শেষে শ্রমিক দলের দুপক্ষের লোকজন হকিস্টিক ও লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে শ্রমিক দল নেতা আবু কায়সার ভূঁইয়া ও বাবুল সরদার গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে বাবুল সরদারের অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হামলার ঘটনা ঘটে।

No comments:
Post a Comment